কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, ইন্দ্রজিত দাস (৩৫) ও স্বাধীন মিয়া (১৪) ফুলেছা বেগম (৬৫)।
বিজ্ঞাপন
সোমবার সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রপাতে উল্লেখিত দুইজন কৃষক ও মিঠামইনে নিজের খলায় ধানের খেড় ঢাকতে গেলে ফুলেছা বেগমের মৃত্যু হয়।
নিহত ইন্দ্রজিত দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত জতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে ও ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাসিন্দা মৃত আশ্রব আলীর স্ত্রী।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ও মিঠামইন থানার এ এস আই দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

