মাদারীপু‌রে ট্রেনে কাটা পড়ে ভাঙারি ব্যবসায়ী নিহত

মাদারীপু‌রে ট্রেনে কাটা পড়ে ভাঙারি ব্যবসায়ী নিহত

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম নামে ৪০ বছর বয়সী এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল একই এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি ভাঙারি ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

ভাঙ্গা রেলওয়ে থানার এসআই মো.খায়রুজ্জামান শিকদার বলেন, সন্ধ্যায় মোল্লার বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে রফিকুলের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে তার লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন