মাদারীপুরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর জেলায় শিবচর উপজেলার বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে শিবচর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে পোশাকের দোকান, কসমেটিকস ও চালের দোকানে অতিরিক্ত মুনাফায় বিক্রির অপরাধে ৫ ব্যবসীয়কে মোট ৫৭ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অসাধু ব্যবসায়িরা দ্রব্যের দাম লাগামহীনভাবে বিক্রি না করতে পারে সেজন্য আমাদের অভিযান সব সময়ের জন্য অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন