মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

উপজেলা প্রতিনিধি, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

​গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য কৃষকের চিরচেনা বাহন মহিষ আর গরুর গাড়ি চড়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা প্রশাসনের পৃথক পৃথক উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা হাওরের পথঘাটকে রাঙিয়ে তোলেছে।

​সকাল ৯টায় তিন উপজেলার প্রধান প্রধান সড়কে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। এতে বৈশাখী সাজে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল বিলুপ্তপ্রায় মহিষের গাড়ি, লাঠি খেলা । শিশুদের হাতে গ্রামীণ ঐতিহ্যের কুলা হাতে আবহমান বাংলার চিরায়ত রূপকে ফুটিয়ে তোলেন।

​শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আব্দুল্লাহ বিন-শফিক, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।

বক্তারা বলেন, "হাওরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। যান্ত্রিক যুগে গরুর গাড়ি বা মহিষের গাড়ির মতো অনুষঙ্গগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...