‘দেশের মানুষের মঙ্গল চাইলে নির্বাচন দিন’

‘দেশের মানুষের মঙ্গল চাইলে নির্বাচন দিন’

নরসিংদীর মনোহরদীতে মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মনোহরদীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

বিজ্ঞাপন

মনোহরদী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক ডাক্তারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি বাছেদ মোল্লা ভূট্টো, উপজেলা বিএনপি নেতা রেহান উদ্দিন রেনু, জয়নাল আবেদীন ও কালাম মাস্টার রবি মিয়া।

এ সময় প্রধান অতিথি বলেন, 'শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই আজকে আমরা দেশে বহুদলীয় গণতন্ত্র পেয়েছি। তিনিই এই এক দলীয় বাকশাল ভেঙে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যার জন্য দেশের অন্যান্যরা রাজনীতি করতে পারছে। আর সেই গণতন্ত্রকে শেখ হাসিনা পুনরায় বাকশালী কায়দায় নিয়ে যাওয়ার কারণে দেশের মানুষ আজ তাকে বিতারিত করেছে।'

তিনি নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকারকে বলেন, 'দেশে সংস্কারের নামে যে কালক্ষেপণ করছেন, এটা ঠিক হচ্ছে না। দেশের মানুষ গণতন্ত্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। আপনি দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে সেই গণতন্ত্র ফিরিয়ে দেন।

তাহলেই দেশের মানুষ আপনাকে সম্মান জানাবে। আর দীর্ঘ সময় অতিবাহিত করলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেলে আর মান সম্মান নিয়েও আপনি যেতে পারবেন না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিন। আপনার ও দেশের মঙ্গল হবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার মিল্টন, যুবদল সভাপতি নাদিম মাহমুদ বায়েজীদ, উপজেলা যুবদল নেতা আব্দুল্লাহসহ অন্যরা।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন