মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. ইকবাল হোসেন (৩৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দুপুর ৩ টার দিকে কালকিনি উপজেলার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ইকবালের বিরুদ্ধে চাদাঁবাজিসহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. সোহেল রানা।

গ্রেপ্তার হওয়া মো. ইকবাল হোসেন কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রায়পুর ভাটাবালী গ্রামের মো. জুলফিকার আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইকবাল হোসেনের নামে চাদাঁবাজিসহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। রবিবার দুপুরে কালকিনি উপজেলা চত্বর হতে তাকে আটক করে থানা পুলিশ।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. সোহেল রানা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা ও উপজেলা শাখার সহসভাপতি মো. ইকবাল হোসেনের নামে মামলা রয়েছে। তাকে কালকিনি উপজেলা পরিষদের সামনে হতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে প্রেরন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন