মা-বাবাকে মারধরের ঘটনায় ছেলের দুই মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

মা-বাবাকে মারধরের ঘটনায় ছেলের দুই মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-বাবাকে মারধর করে ভাঙচুরের ঘটনায় পারভেজ খান (২৫) নামে ওই ছেলেকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবা–মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। বুধবার তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন