ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার আসামি হামিদুল গাজীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১০ ও র্যাব-১-এর যৌথ অভিযানে যুবকসহ তার গাড়িতে থাকা নারীকেও গ্রেপ্তার করেছেন র্যাব।
মঙ্গলবার রাতে গুলশান এলাকায় হামিদুল গাজীর অবস্থান শনাক্তের পরে একটি প্রাইভেটকারে থাকা অবস্থায় সহযোগী নারী সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাঙা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।
গ্রেপ্তার হামিদুল গাজী মুন্সীগঞ্জের লৌহজং থানার মৌছামান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে।
ভাঙ্গা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে যুবক হামিদুল হোটেল বয়দের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে তিনি নিজের প্রাইভেটকারের চালকের আসনে বসে কোমর হতে পিস্তল বের করেন। এসময় উপস্থিত পথচারী এবং হোটেল বয়সহ অন্যরা ভীতগ্রস্ত হয়ে উঠেন।
পরে নিজের পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর তার সঙ্গীনি অজ্ঞাত ওই নারীকে নিয়ে দ্রুত প্রাইভেটকার চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা একটি দায়ের করা হয়। মামলায় হামিদুল গাজীকে আসামি করা হয়।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের র্যাব জানান, মামলার আসামি হামিদুল গাজীর অবস্থান শনাক্ত হওয়ার পর র্যাব-১০ ও র্যাব-১-এর যৌথ দল গুলশান এলাকায় রাতে অভিযান চালায়। অভিযানে তাকে ও তার সঙ্গে থাকা এক নারীকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামি হামিদুল গাজীকে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে থানায় হস্তান্তর করেছে র্যাব । তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে গুলি ছোড়ার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রাত দশটার দিকে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরাবে বলে জানান তিনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

