আড়াইহাজারে প্যানেল মেয়র জাহাঙ্গীর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে প্যানেল মেয়র জাহাঙ্গীর গ্রেপ্তার

ডেভিল হান্ট অপারেশন অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ থানায় ভাঙচুরের মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন