কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরীব-দুস্থ, এতিম, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রদল।
সোমবার বিকেলে পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ গেইটের সামনে এ ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার বিতরণের উদ্যোগ নেয় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহীন আলম জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম সবুজ, সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুদা ও সদস্য সচিব আরমান হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

