টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর ১৮ নম্বর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসআই তাহেরুল জানান, সকালে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন চালক। ১৮ নম্বর সেতুর সামনে পৌঁছালে ভ্যানটিকে চাপা দেয় পেছন থেকে আসা একটি বাস। এতে চালক ও যাত্রী নিহত হন।

মরদেহ দুটি উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। বাসটি উদ্ধার করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন