দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম টিপু জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন