বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

আমার দেশ-এর ফরিদপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল

আমার দেশ-এর ফরিদপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল
ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের বাবা আক্তার হোসেন। ফাইল ছবি

আমার দেশ-এর ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের বাবা আক্তার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি । তার বয়স হয়েছিল ৮১ বছর।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন