মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
সোমবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার মৌছা এলাকায় থেকে এসব অস্ত্র উদ্ধা করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে।
তবে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

