ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এত দুজন আহত হয়।

বিজ্ঞাপন

আহতরা হলেন বরিশালের মুলাদী এলাকার আবুল হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন (৬০) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার মো. জাকারিয়ার ছেলে শফিউল্লাহ (৪০)। তারা দুজনই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। সোমবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমষপুর ফ্লাইওভারের ওপরে মাওয়ামুখী একটি চলন্ত পিকআপ ভ্যানের চাকা ফেটে পিকআপ ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের ভেতরে দুই ব্যক্তি আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সুহেল রানা জানান, আহতদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারজিয়া বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদানের পর দুই রোগীকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন