নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া ও পলাশের কুটিরপাড়া গ্রামে এই অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
অভিযানে বিভিন্ন বাড়িতে থাকা অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে নগদ ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এস এম ফজলুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

