ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইয়ে রয়েছেন তিনজন প্রার্থী।
তারা হলেন— বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম (ধানের শীষ), জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন (ফুটবল)।
ইতোমধ্যে ঘোষিত ৯টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি পেয়েছেন ৬ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম পেয়েছেন ৫ হাজার ১৪৩ ভোট।
প্রাপ্ত ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ৬২৪ ভোট।
তবে এখনো অধিকাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ গণনা শেষ হওয়া পর্যন্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

