মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইয়াছিন, কাসেম ও মোহনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গ্রামে মাদক বিক্রি করছিলেন দুপ্তারা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মনের অনুসারীরা। এ নিয়ে সরকারি সফর আলী কলেজের ছাত্রদল নেতা খাইরুলের সঙ্গে জুম্মনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দা-ছুরি ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাদের অনুসারীরা।

যুবদল নেতা জুম্মন বলেন, আমার এলাকায় এসে মাদক সেবন করেন প্রতিপক্ষের লোকজন। এতে বাধা দিলে আমাদের ওপর হামলা চালান তারা।

ছাত্রদল নেতা খাইরুল বলেন, আমরা মাদক বিক্রি করি না। বাধা দেওয়ার কারণেই আমাদের ওপর হামলা চালানো হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এলাকায় আধিপত্য ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন