রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০)। তারা ঘটনাস্থলেই নিহত হন।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মালবাহী ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০৬৯১) ও রূপসীগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন