আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উপস্থিতি ৪৯.৪৫ শতাংশ

প্রতিনিধি, (ভাঙ্গা) ফরিদপুর

ভাঙ্গায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উপস্থিতি ৪৯.৪৫ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার ৯৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে ভোট পড়েছে ৫.৩৩ শতাংশ, দুপুরে তা বেড়ে দাঁড়ায় ১২.৩১ শতাংশে এবং বিকেল পর্যন্ত মোট ভোটগ্রহণের হার হয় ৪৯.৪৫ শতাংশ।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ পাঁচটি রাজনৈতিক দল এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটকেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙ্গা ১ নম্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও আতাদি হাসামদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন