আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থানা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

শনিবার জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে মনোরম পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংগঠন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

পরে অংশগ্রহণকারীদের নিয়ে সামষ্টিক ভোজের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ জোরদার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল আলম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা এস এম ইউসুফ, সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা সভাপতি আবু নসর মো. নঈম, সাবেক জেলা সভাপতি মাহফুল হক মাছুমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন