খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খোলা বাজারে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, তাদের জরিমানা করা হয়। অভিযানে রিফাত অটো পার্টসের মালিক শাজাহানকে ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুরকে ৭ হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানের মোতালিবকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অনুমোদন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ। দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন