আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকগঞ্জে আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি নির্দেশনা অনুযায়ী যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার সকাল ৯টার দিকে তিনি কোনো প্রটোকল ছাড়াই সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখেন। এ সময় তিনি অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে দায়িত্ব পালনরত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মতবিনিময়ে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী সরকারি সেবার মান উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন