গুম-খুনের রানী শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে দেশে আরেকটি বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
বুধবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা হলে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনকে বহাল রাখার জন্য, বিরোধীমতকে দমন করার জন্য আয়না ঘরের টর্চার সেল বানিয়েছে। আজ তা উন্মোচিত হচ্ছে। এই আইয়ামে জাহেলিয়াত আওয়ামী লীগ, তাদের কারোরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না। যদি তাদের দোসরদেরও কেউ আশ্রয়-প্রশ্রয় দিতে চায় দেশের জনগণ তাদেরকেও উৎখাত করবে। তাদের বিরুদ্ধেও লড়াই হবে। কোনো ফ্যাসিস্টের সহযোগীকে আমরা বাংলাদেশে ঠাঁই দিবো না।
তিনি বলেন, জার্মানিতে যেমন নাৎসিবাদি হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

