টাঙ্গাইলে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারাতে নেশাগ্রস্ত ছেলের হাতে এক মা খুন হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নেশাগ্রস্ত ওই ছেলের নাম রাজিব (২৫) এবং মায়ের নাম রাজিয়া (৪৫)।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, মাদকাসক্ত রাজিবকে ভালো করার জন্য তার মা নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। নিরাময় কেন্দ্র থেকে সম্প্রতি চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছে। শুক্রবার রাতে হঠাৎ মায়ের ওপর অজ্ঞাত কারণে চড়াও হন রাজিব। এক পর্যায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন স্ত্রী শোভা বাধা দিতে গেলে তাকেও কোপাতে থাকে। মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল থেকে রাজিব পালিয়ে যান।

বিজ্ঞাপন

স্ত্রী শোভাকে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরানুল কবীর বলেন, রাত ১১টায় ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন