রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন বৃদ্ধা

রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন বৃদ্ধা

মাদারীপুরের শিবচরে অটোচাপায় তছি বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পৌরসভার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তছি শিবচর পৌরশহরের গুয়াতলা নুরুর ইসলাম শেখের মেয়ে।

বিজ্ঞাপন

শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, পৌরসভার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন তছি বেগম। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালককে থানা হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন