ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের কোপে মোশাররফ হোসেন মুশা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ ঝিনাইদহ জজ আদালতে মুহুরির কাজ করতেন।
স্থানীয়রা জানায়, গ্রামের বাঙালিপাড়ায় বাগানে কলা কাটতে যান মোশাররফ ও তার ভাই নাসিরসহ কয়েকজন। এ সময় তাদের ওপর হামলা চালান আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের আবু সাঈদ ও তার লোকজন। একপর্যায়ে ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মোশাররফ নিহত হন। আহতদের ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রউফ খান বলেন, দীর্ঘদিন ধরে মোশাররফের সঙ্গে সাঈদের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

