মাগুরায় তুচ্ছ ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মেরে ভিডিও ধারণ করেছেন মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়ন। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে। কথা-কাটাকাটির একপর্যায়ে মাগুরা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ডের সভাপতি নয়ন প্রকাশ্যে ভিডিও ধারণ করে থাপ্পড় মারেন। এ বিষয়টি রাত ৮টার দিকে সদর থানায় উপস্থিত হয়ে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ নেতৃবৃন্দ ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়নকে দিয়ে পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করেন। তবে বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

