বাগেরহাটে আনন্দ মিছিল বের করেছে জেলা ছাত্রদল। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংশ্লিষ্ট নেতাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় নতুন কমিটির সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলের নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠনকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

