জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর
ছবি: আমার দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোংলায় গৃহহীন পরিবারকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (২৯ মে) দুপুরে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় অসহায় গৃহহীন হীরা আক্তারের জন্য নির্মিত নবনির্মিত ঘরটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা পরিবারটির জন্য নিজ উদ্যোগে ঘর নির্মাণ করে দেওয়ায় স্থানীয়দের মাঝে প্রশংসা দেখা গেছে।

ঘর পেয়ে আবেগাপ্লুত হীরা আক্তার বলেন, অনেক কষ্ট করে জীবন চলত। বৃষ্টি হলে থাকার জায়গা থাকত না। আজকে নিজের একটা ঘর হচ্ছে, এটা স্বপ্নের মতো লাগছে। আল্লাহ যেন স্যারকে ভালো রাখেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করেছেন। তার শাহাদাত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, গৃহহীন মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে পর্যায়ক্রমে আরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ উপজেলা ও পৌরসভার নেতাকর্মী।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...