সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মিলল ৯ ফুটের রাজগোখরা

সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মিলল ৯ ফুটের রাজগোখরা
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে রাজগোখরা উদ্ধার করা হয়।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি রাজগোখরা উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে নিরাপদ দূরত্বে বনের গহিনে অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

মঙ্গলবার ভোরে করমজল জামে মসজিদে ফজর নামাজ শেষে নিজ কক্ষে ফেরার পথে হরিণের খাঁচার পাশের রাস্তায় সাপটিকে চলতে দেখেন তিনি ও মসজিদের ইমাম। পরে সাপটি বনের ভেতরে অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, রাজগোখরা পৃথিবীর অন্যতম দীর্ঘ ও বিষধর সাপ। এর বিষদাঁত বেশ লম্বা এবং আক্রমণের ক্ষমতাও অত্যন্ত বেশি। এমনকি হাতির পুরু চামড়াও ভেদ করতে পারে রাজগোখরাকে হাতিও ভয় পায় ও এড়িয়ে চলে।

তিনি বলেন, পৃথিবীর একমাত্র সাপ হিসেবে কিং কোবরা নিজেরাই বাসা তৈরি করে ডিম পাড়ে। সাধারণত এরা প্রায় ২৫টি ডিম পাড়ে এবং শতভাগ ডিম থেকেই বাচ্চা ফোটে। করমজল এলাকায় সাধারণত ৯ ফুট পর্যন্ত লম্বা পুরুষ এবং ১৩ ফুট পর্যন্ত লম্বা স্ত্রী রাজগোখরা দেখা গেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন