মহেশপুরে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

মহেশপুরে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

ঝিনাইদহের মহেশপুরে একটি ড্রাগন ফল বাগানে চোরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামের ড্রাগন বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত জিহাদ হোসেন (১৬) ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর সে আর রাতে বাড়ি ফেরেনি। আজ সকালে পার্শ্ববর্তী ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরবর্তীতে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ধারণা, ড্রাগন ফলের বাগানে চোর ঠেকাতে মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের করুণ মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন