সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

অভিযানকারী দল সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে সন্দেহভাজন মো. দবির উদ্দিনকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল ৬টি স্বর্ণের বার। আনুমানিক বাজারমূল্য: ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

আটককৃত মো. দবির উদ্দিন (৫৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থনার মৃত দলিল মিয়ার ছেলে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন