আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সদরপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

ফরিদপুরের সদরপুরে ঋণের চাপে সিদ্দিক মল্লিক (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের পরিত্যক্ত ভিটায় আম গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখা যায়। নিহত সিদ্দিক ওই এলাকার মুসা মল্লিকের ছেলে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে সিদ্দিক বাড়ী থেকে বের হয়ে যায়, রাতে সে বাড়ি আসেনি। শনিবার সকালে মহিলারা ফসলি জমিতে কাজ করতে গেলে জমির পাশে পরিত্যক্ত ভিটার আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে সামান্য দুরে অবস্থিত মৃতের বাড়ি থেকে লোকজনসহ আশেপাশের স্থানীয়রা এগিয়ে আসে।

কৃষ্ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গফফার শিকদার জানান, সে (সিদ্দিক) একাধিক এনজিওর কাছে ৭-৮ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। দীর্ঘদিন ঋণ পরিশোধ করতে না পারায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে হতাশা থেকে আত্মহত্যা করতে পারে বলে ধারণা হচ্ছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন