ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।
পরে আটক ওই দুই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

