১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনে টাকা লেনদেনের অভিযোগে ১৬নেতার পদত্যাগের পর কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১সদস্যের কমিটি প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরের দিন প্রত্যাশিত পদ না পাওয়া ও জৈষ্ঠ্যতার প্রাধান্য না দেওয়াসহ টাকা লেনদেনের অভিযোগ এনে ১৬জন নেতা পদত্যাগ করেন।

দলীয় সূত্র জানায়, কমিটি দেওয়ার একদিন পার না হতেই ৬যুগ্ম আহবায়কসহ ১৬ জন পদত্যাগ করেছেন। টাকা বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি দেওয়া ও প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেন।

এছাড়া নতুন কমিটির আহবায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ দু’জনই বিদেশ থেকে এসে পদ পেয়েছেন।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ কমিটি বিলুপ্ত করা হয়। তবে কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।  

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণা করার পর কয়েকজন পদত্যাগ করেছে শুনেছি। কিন্তু কোন পদত্যাগপত্র আমাদের কাছে পৌঁছায়নি। সোস্যাল মিডিয়াসহ গণমাধ্যমে পদত্যাগের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয়। এটি কেন্দ্রীয় যুবদলের দৃষ্টিগোচর হলে তারা কমিটি বিলুপ্ত করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...