আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদ‌হে কৃষক দল নেতা‌কে কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদ‌হে কৃষক দল নেতা‌কে কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা

ঝিনাইদ‌হের হ‌রিণাকুণ্ডু উপ‌জেলার কুল্লাগাছা ভাতু‌ড়িয়া গ্রা‌মে আবুল কা‌সেম (৪৫) না‌মের এক কৃষক দল নেতা‌কে কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা ক‌রা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম হ‌রিণাকুণ্ডু উপ‌জেলার কাপাসহা‌টিয়া ইউনিয়‌ন জাতীয়তাবাদী কৃষক দ‌লের সাধারণ সম্পাদক ছি‌লেন। তিনি কুল্লাগাছা ভাতু‌ড়িয়া গ্রা‌মের মৃত আব্দুল ল‌তিফ মণ্ডলের পুত্র।

পু‌লিশ ও এলাকাবা‌সী জা‌নি‌য়ে‌ছে, আবুল কা‌সেম গতকাল রাত সা‌ড়ে ৮টার দি‌কে কুল্লাগাছা ভাতু‌ড়িয়া গ্রামে নিজ বা‌ড়ির সাম‌নে হাঁটাহাঁটি কর‌ছি‌লেন। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চা‌লি‌য়ে, কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে মারাত্মক জখম ক‌রে। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে ভ‌র্তি করে। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় রাত সা‌ড়ে ৯টার দি‌কে আবুল কাসেম মারা যান।

বিজ্ঞাপন

এদি‌কে ঝিনাইদহ জেলা যুবদ‌লের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু অভি‌যোগ করেন, আবুল কা‌সেম‌কে জামায়াতে ইসলামীর লোকজন কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা ক‌রে‌। তি‌নি এ ঘটনার তদন্তপূর্বক প্রকৃত দোষী‌দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি জ‌নান।

হ‌রিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিব‌রিয়া হাসান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জা‌নান, প্রকৃত হত্যাকারী‌দের শনাক্ত কর‌তে পু‌লি‌শের একা‌ধিক টিম ঘটনাস্থ‌লে কাজ কর‌ছে। এলাকায় শা‌ন্তি-শৃঙ্খলা বজায় রাখ‌তে অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন