ড্রোন উড়িয়ে জব্দ বিষের বোতলসহ মাছ বোঝাই নৌকা

ড্রোন উড়িয়ে জব্দ বিষের বোতলসহ মাছ বোঝাই নৌকা

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বয়ারশিং খালের শিসা খাল এলাকায় ড্রোন উড়িয়ে জব্দ করা হয়েছে মাছ বোঝাই নৌকা। এ সময় জব্দ করা হয়েছে বিষের বোতল।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করে বন বিভাগ। এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনরক্ষীরা নিয়মিত স্মার্ট নজরদারির অংশ হিসেবে ওই এলাকায় ড্রোন উড়িয়ে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করেন। এরপর পায়ে হেঁটে টহল দিয়ে শিসা খালের শেষপ্রান্তে পৌঁছালে পরিত্যক্ত অবস্থায় মাছবোঝাই দুটি নৌকা এবং একটি ব্যবহৃত বিষের বোতল উদ্ধার করেন।

তিনি বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ফেলে বনের গহীনে পালিয়ে যায়। তাদের চিহ্নিত ও আটক করার চেষ্টা চলছে। অভিযানে জব্দকৃত মাছ ও আলামত বন আইনে সংরক্ষিত হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন