চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম আশরাফ আলী (৭০)। তিনি জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ২০২০ সালের ১০ জানুয়ারি আশরাফ আলীকে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম আলী তদন্ত শেষে আশরাফ আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১২ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। বিকেলে পুলিশ প্রহরায় তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন