মাদক ও গুলিসহ বাবা-ছেলে আটক

মাদক ও গুলিসহ বাবা-ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে মাদক, নগদ অর্থ, গুলি ও মুঠোফোনসহ ফিরোজ হোসেন (৫৬) ও তার ছেলে আমানুল্লাহ আমানকে (২৭) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদকের কেনাবেচা চলছে—এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় ফিরোজের তল্লাশি করে ৩৭৩ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, ৬৪ গ্রাম ভাঙ, দুটি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লাহকে আটক করা হয়।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ আছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন