চৌগাছায় মাদকসহ চারজন আটক

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

চৌগাছায় মাদকসহ চারজন আটক

যশোরের চৌগাছায় ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজন এবং ৪১ পিচ ইয়াবাসহ আরো দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে র‌্যাব-৬ এর একটি দল শহরের কপোতাক্ষ ব্রীজের ওপর একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার কাগমারি গ্রামের ফুলচানের ছেলে শ্রী চিরনজিৎ কুমার (২৮) ও একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত. আব্দুস শুকুরের ছেলে বাবলুর রহমান। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। অপর অভিযানে ওই দিন বিকেলে দশপাকিয়া গ্রামের ইটের রাস্তার উপর থেকে ৪১ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করে।

তারা হলেন, চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মৃত আফসার আলীর ছেলে শফিয়ার রহমান (৫৭) ও পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫)।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...