ভারতে যাওয়ার চেষ্টা, মহেশপুরে আটক ৩

ভারতে যাওয়ার চেষ্টা, মহেশপুরে আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সকালে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সীমান্ত পারাপারের সময় তিনজনকে আটক করেন বিজিবি সদস্যরা। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের আমবাগান থেকে মালিকবিহীন ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন