ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের ইন্তেকাল

কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম মিটু মৃধা (৫৫) আর নেই। রোববার সকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ট্রোকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

মৃত জাহাঙ্গীর আলম মিটু মৃধা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকাভবানীপুর এলাকার মরহুম দুলাল হোসেন মেম্বারের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে ভেড়ামারা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন সদালাপী, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে স্মরণ করেন।

আজ বাদ আসর সাতবাড়িয়া গোরস্থান ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন