জীবননগরে ৪০৩ বস্তা সরকারি সার উদ্ধার

জীবননগরে ৪০৩ বস্তা সরকারি সার উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি (DAP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠান থেকে মজুত করা সার জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা অ্যানির নেতৃত্বে মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক মো. আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সরকারি সার মজুত ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন