চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামের ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তারা হলো—যশোর সদর উপজেলার রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং চৌগাছা উপজেলার ফুলসারা ঢালীপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাহমুদুল হাসানকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে আবু হুরাইরাকেও পানি থেকে উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন