বাবার দাফন শেষে রাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকার আর্থিক সহায়তা এবং বেতনসহ এক মাসের ছুটি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এক লাখ টাকার সহায়তা তুলে দেন। এ সময় মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। শোকের মধ্যেও দায়িত্ব পালন ও এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় ইকনের ব্যাংক কমপক্ষ প্রশংসিত করেছেন।
এর পূর্বে বৃহস্পতিবার সকালে বাগেরহাট এর জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ইকন কে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

