ঝিনাইদহে ট্রাক চাপায় সব্যসাচী রায় (৩০) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে এ সড়ক দূর্ঘটনা ঘটে। সব্যসাচী রায় যশোরের মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে ও রাজশাহী আরআরএফ এনজিওর অডিট অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মহসিন হোসেন জানান, এনজিও কর্মকর্তা সব্যসাচী রায় কর্মস্থল রাজশাহী থেকে মোটরসাইকেল যোগে যশোরে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে সব্যসাচী ঘটনাস্থলেই মারা যান।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

