গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাঁটছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা বাসের ধাক্কায় তারা মারাত্মক আহত হন। আহতদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন