কালীগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

কালীগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার সকাল ১০ টার দিকে নায়েব আলী জামতলা মাঠে গেলে ইউনুস পাটোয়ারী ও তার ছেলে আলামিন পাটোয়ারীর সাথে বাকবিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

নিহত নায়েব আলী মোল্লা (৬০) তিনি কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।

নায়েব আলী মোল্লার প্রতিবেশী ইউনুস পাটোয়ারীর (৫৫) সাথে দীর্ঘদিন ধরে জামতলার মাঠের জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলে আসছিল।

এ পর্যায়ে নায়েব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ইউনুস পাটোয়ারী ও তার ছেলে আলামিন পাটোয়ারী (২২)। সে সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নায়েব আলীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নায়েব আলী মোল্লার ছেলে বিল্লাল হোসেন জানান, ওই সময় আমি সেখানে (ঘটনাস্থল) ছিলাম না। প্রতিবেশীরা আমার বাবাকে হাসপাতালে নিয়ে এসেছে, এমন খবর পেয়ে এখানে এসে দেখি আব্বা মারা গেছেন। ইউনুস পাটোয়ারীর সাথে জমি নিয়ে আমাদের ঝামেলা ছিল, যে কারণে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য নান্নু আহমেদ বলেন, আমরা সবাই মিলে নায়েব আলী মোল্লাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তার জানায় তিনি মারা গেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে এবং আসামি ধরার চেষ্টা চলছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন