অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক পুরুষরা হলেন- নড়াইলের কালিয়া থানার আটলিয়া গ্রামের শাহিনুর রহমান সবুজ (২৫), যশোরের অভয়নগরের মশিয়াহাটি গ্রামের দীনেশ বিশ্বাস (৪৫) এবং বাগেরহাটের ফকিরহাট থানার ডহর মৌতোগ গ্রামের গৌরব মজুমদার (২১)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুমিল্লাপাড়া,বাঘাডাঙ্গা,বেনীপুর ও খোসালপুর বিওপিতে পৃথক অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগ ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী, দুইজন শিশু ও তিনজন পুরুষ ছিলেন। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

